ঢাকা মেডিক্যালে ভুয়া চিকিত্সক আটক

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২১:২৫
রাজধানীতে সুফিয়া আক্তার (২০) নামে এক ভুয়া চিকিত্সককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩১৫ নম্বর মেডিসিন ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। সুফিয়ার কলেজের আইডি কার্ড থেকে পুলিশ জানায়, তিনি বদরুন্নেসা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তার রোল নম্বর ৭২৭১। বাবার নাম ওয়াসেল আলী। বাড়ি পাবনায়। পুলিশ জানায়, বেলা ১১টার দিকে সুফিয়া আক্তার সাদা অ্যাপ্রোন পরে ৩১৫ নং মেডিসিন ওয়ার্ডে ঢুকে রোগী দেখছিলেন। এ সময় অন্য চিকিত্সকরা তার গতিবিধি দেখে সন্দেহ হলে পরিচয় জানতে চান। সুফিয়া তার পরিচয় দিতে ব্যর্থ হলে হাসপাতালের চিকিত্সকরা আনসার সদস্যদের ডেকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করেন।