প্রতিযোগী দেশের সঙ্গে মিল রেখে শ্রমিকদের মজুরি নির্ধারণ করুন

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২১:২৭
অন্যান্য প্রতিযোগী দেশের মজুরি হারের সাথে মিল রেখে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের অনুরোধ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থাটির ন্যূনতম মজুরি বিষয়ক এশিয়া অঞ্চলের বিশেষজ্ঞ মালা রুবার এ আহবান জানান। মজুরি বোর্ডের সঙ্গে গতকাল রাজধানীতে এক বৈঠকে এ আহবান জানান তিনি।