দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন গুরুতর অসুস্থাবস্থায় ঢাকার স্কয়ার হাসাপাতালের একটি কক্ষে সময় পার করছেন। গলব্লাডারে স্টোন, ডায়াবেটিকস সমস্যাসহ বার্ধক্যজনিত নানান সমস্যায় আক্রান্ত তিনি। গত কয়েকদিন ধরে আনোয়ার হোসেনকে স্যালাইনের মাধ্যমে খাবারও দেওয়া হচ্ছে। তার স্ত্রী নাসিমা আনোয়ার বলেন, ‘ঠিক এই মুহূর্তে আমার স্বামীকে উন্নত চিকিত্সার জন্য দেশের বাইরে নেওয়া জরুরি। কিন্তু এত অর্থ আমাদের নেই। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা চাইছি কিংবা তিনি যেন তারই হস্তক্ষেপে আমার স্বামীর সুস্থতার ব্যবস্থা করে দেন।’
