এ দেশের চলচ্চিত্র শিল্পে একসময় ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়িকা সুচরিতা। সেই জনপ্রিয়তার তকমাটা এখন না থাকলেও চলচ্চিত্রে তার চাহিদা ঠিকই রয়েছে। অভিনয়গুণের জন্য শক্তিশালী চরিত্রগুলোতে তাকে কাস্ট করতে অনেকটাই স্বাচ্ছন্দ্যবোধ করেন নির্মাতারা। অন্যদিকে চলচ্চিত্রে এখন অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন মডেল নিরব। হাতে প্রায় হাফ ডজনেরও বেশি ছবি। এর মাঝে নতুন আরও একটি চলচ্চিত্রের কাজ শুরু করেছেন তিনি। ছবিটির নাম ‘রাঙামন’। এতে নিরবের বিপরীতে অভিনয় করছেন সিলিভিয়া। এই ছবির শক্তিশালী একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা সুচরিতা। গত ২০ তারিখ থেকে এর শুটিং শুরু হয়।
