সুমীর ‘গ্লিটার স্টার’

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ১৯:১২
প্রথমবারের মতো টিভিতে উপস্থাপক হয়ে এলেন অভিনেত্রী-নির্মাতা মাহবুবা ইসলাম সুমী। এসএ টিভির জন্য ‘গ্লিটার স্টার’ নামের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন তিনি। প্রতি রোববার রাত ১১টায় অনুষ্ঠানটি প্রচার হচ্ছে। আজ অতিথি হিসেবে থাকছেন মডেল অভিনেতা নিরব। উপস্থাপনা প্রসঙ্গে মাহবুবা ইমলাম সুমী বলেন, ‘এই চ্যানেলটির প্রধান নির্বাহী সালাউদ্দিন জাকী ভাইয়ের সাথে আমার পারিবারিক সম্পর্ক। সেই সূত্রেই একদিন আড্ডাতেই এই অনুষ্ঠানের আইডিয়া। সময়ের তরুণ প্রতিভাবান তারকাদের নিয়ে আমার এই আড্ডার অনুষ্ঠানটি করে আমি নিজেও খুব এনজয় করি। দর্শকদেরও ভালো রেসপন্স পাচ্ছি খুব অল্প সময়ের ভেতরে। ইচ্ছে আছে অনুষ্ঠানের আঙ্গিকে আরও কিছু নতুনত্ব আনার।