বিনোদন প্রতিদিন চয়েজ

চতুরঙ্গ

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ১৯:১৪
আজ রবিবার একুশে টেলিভিশনে প্রচার শুরু হতে চাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চতুরঙ্গ’। গ্রামীণ সমাজের নানা রকম মানুষের জীবন বৈচিত্র্যর চিত্র নিয়ে ‘চতুরঙ্গ’ নাটকের গল্প আবর্তিত হয়েছে। বংশের অহমিকা, বেকার সমস্যা, খেটে খাওয়া মানুষের জীবন, তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না সব কিছু নিয়েই নুনক্ষির গ্রামের চালচ্চিত্র ফুটে উঠবে ‘চতুরঙ্গ’ ধারাবাহিক নাটকে। আনোয়ার হোসেন আনুর রচনা এবং কায়সার আহমেদের পরিচালনায় ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আনিসুর রহমান মিলন, শশী, রুনা খান, ওয়াহিদা মল্লিক জলি, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, আলভী মুক্তি, আ খ ম হাসান, সাজু খাদেম, শামীম, তন্দ্রাসহ আরও অনেকে। ধারাবাহিক নাটক ‘চতুরঙ্গ’ প্রতি রবি এবং সোমবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।