হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী বলছিলেন জাতীয় স্কুল হকির জন্য একটা বছর পরিকল্পনা করেছি। কিভাবে বাচ্চাদের জন্য এই টুর্নামেন্টটা মাঠে গড়ানো যায় তা নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি। কিন্তু অর্থের অভাবের কারণে সেটা হচ্ছিল না। ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক এগিয়ে আসায় স্বপ্নটা সফল হয়েছে। ইনামুল বারী হকি খেলেছেন কিনা অথবা সাংগঠনিক কর্মকান্ডে জড়িত ছিলেন কিনা জানা নেই। তবে হকির উন্নয়নে তৃণমুল পর্যায়ে কী করা দরকার সেটা খুব ভালো জেনে গেছেন।
আগামি বছর অনুষ্ঠিতব্য ১০০ শিক্ষা প্রতিষ্ঠানকে এক সাথে মাঠে নামাতে গেলে আড়াই হাজার হকি ষ্টিক প্রয়োজন। আরো কি কি প্রয়োজন এবং আয়োজনের ক্ষেত্রে কী ধরনের বাঁধা আসতে পারে গতকাল তারও একটা সুন্দর ফিরিস্তি তুলে ধরেছেন বিওএ ভবনে আয়োজিত স্পন্সর প্রতিষ্ঠানের কাছে থেকে এক কোটি টাকার চেক গ্রহন অনুষ্ঠানে।
ব্যাংকটি হকি ফেডারেশনের সাথে দুই কোটি টাকার চুক্তি করে। গতকাল এক কোটি টাকার একটি চেক স্পন্সর প্রতিষ্ঠানের এমডি এএএম জাকারিয়া তুলে দেন ফেডারেশনের সভাপতির হাতে।
