নতুন দায়িত্ব পেলেন ‘দাদা’

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২১:৫২
ভারতের অন্যতম সফল অধিনায়ক তিনি। বহু বছর দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। পশ্চিমবঙ্গের ক্রিকেটের উন্নয়নের জন্য এবার মাঠের বাইরেও সৌরভ গাঙ্গুলীকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। বেঙ্গল ক্রিকেট কোচিং কমিটির প্রধান হিসাবে ঘোষণা করা হয়েছে সৌরভের নাম। এই কমিটির প্রধান কাজ হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে কোচিং ক্যাম্প আয়োজন করা। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিবিএ) সঙ্গে সৌরভের জুটিটা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে বেঙ্গল’স ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটিরও প্রধান হিসাবে কাজ করেছেন এই বাঁহাতি। সেই কমিটিতে সৌরভের সঙ্গে ছিলেন সাবেক দুই ক্রিকেটার অশোক মালহোত্রা এবং অরুণ লালও। তবে সিবিএ সভাপতি জগমোহন ডালমিয়া মনে করছেন এই মুহূর্তে ঐ কমিটির কোন প্রয়োজন নেই, ‘এই মুহূর্তে ঐ কমিটি ক্রিকেটের উন্নতিতে কোন ভূমিকা রাখতে পারবে না। যদি প্রয়োজন হয় ভবিষ্যতে আমরা আবার কমিটি গঠন করবো।