লাকসামে রেলপথ সংস্কার

১৬৮ কোটি টাকায় সংস্কার হবে ৬৬ কিমি

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২১:৫৪
১শ’ ৬৮ কোটি টাকা ব্যয়ে পুনর্বাসন প্রকল্পে লাকসাম-চাঁদপুর ৬৬ কিলোমিটার রেললাইন সংস্কার কাজ শুরু হয়েছে। এ প্রকল্পে ওই রেলপথে নতুন রেল স্থাপন, স্টেশন বিল্ডিং, সিগনালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থাসহ নতুন সেতু নির্মাণ করা হবে। বুধবার লাকসাম রেলওয়ে জংশনে এ প্রকল্পের প্রাথমিক ওয়েল্ডিং কাজের উদ্বোধন করেন লাকসাম রেলওয়ে পথ বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠান ভারতের কালিনদি রেল নির্মাণ ইঞ্জিনিয়ারিং লিঃ -এর প্রধান প্রকল্প পরিচালক পিকে সেন গুপ্ত, ওয়েল্ডিং কর্মকর্তা শাহজাহান রুবেল। ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্র জানায়, আগামী ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ করা সম্ভব হবে।