দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত হয়েছে ৪৭ জন। মহেশপুর ১, চানিন্দায় ১, চৌদ্দগ্রামে ১ জনসহ তিনজন নিহত। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় শিরিনা খাতুন (৩০) নামে এক মহিলা নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত শিরিনা উপজেলার ঘোলপাশার মতিয়াতলী গ্রামের আবু তাহেরের স্ত্রী। আহতরা হলেন, নবী (২২), যাত্রী আসমা (২৫), ছালেহ আহমদ (৪০), শিশু শারমিন (৪)। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা শেষে আশঙ্কাজনক অবস্থায় চালক নবীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ গাড়িগুলো উদ্ধার করেছে।
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় গত শনিবার রবিউল ইসলাম (৩৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে। নিহত রবিউল ইসলাম চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া গ্রামের জহর আলীর ছেলে।
মহেশপুর থানার এস আই সৈয়দ আলী জানান, শনিবার সকালে মহেশপুর উপজেলার কলারহাট মহেশপুর থেকে খালিশপুরগামী একটি মোটর সাইকেল বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নসিমনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মৃগ্থ পাঠৃিয়ৃছ।
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার শহীদনগরে একটি কন্টিনার এবং একটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের ৪০ যাত্রী আহত এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। স্থানীয় জনগণ আহতদেরকে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে নিলে অধিকাংশ রোগীর অবস্থা আশংকাজনক বিধায় তাদেরকে ঢাকা এবং কুমিল্লায় প্রেরণ করা হয়। এই হাসপাতালে রক্তের ব্যবস্থা না থাকায় রক্তক্ষরণের রোগীদেরকে নিয়ে চরম সংকটে পড়তে হয়। বিদ্যুত্, জ্বালনি ও খনিজ সম্পদ মন্ত্রণলয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূইয়া এমপি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন দুর্ঘটনাস্থলে গিয়ে রোগীদের খোঁজ-খবর নেন এবং যথাযথ চিকিত্সা দেয়ার জন্য ডাক্তারদের নির্দেশ দেন।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম কুমিল্লার চান্দিনার কুটুম্বপুরে বাস চাপায় কালু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। নিহত কালু মিয়া চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- রিকশাচালক আব্দুর রাজ্জাক (৩৫) ও আবুল হাসেম। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। জানা যায়, ঢাকাগামী সানফ্লাওয়ার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের কুটুম্বপুর এলাকায় যাত্রীবাহী একটি রিকশাকে চাপা দিলে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মারুফ জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে।
