‘গজনী’খ্যাত অসিনের দীর্ঘদিন ধরে কোনো হিট ছবি নেই। সর্বশেষ ‘রেডি’ ছবিতে একক নায়িকা হিসেবে অভিনয় করেছেন। ছবিটি ব্যবসা সফল হলেও অসিন কোনো আলোচনায় আসতে পারেননি। সর্বশেষ সুযোগ পেয়েছিলেন ‘ওয়েলকাম’-এর সিক্যুয়ালে কাজ করার জন্য। কিন্তু এখান থেকেও বাদ পড়লেন তিনি। এর কারণ তার বাবা। অসিনের বাবা ছবিটিতে অসিনের জন্য ১ কোটি রুপি চেয়েছেন। আর এতেই চটে গিয়েছেন পরিচালক। এখন অসিনের বদলে এতে অভিনয় করবেন শ্রুতি হাসান।
