বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর উদ্যোগে কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ (এফএমটিডি) প্রকল্প এর আওতায় রবিবার গৌরীপুর উপজেলায় দরুন কৃষ্ণপুর গ্রামে ব্রি উদ্ভাবিত দানাদার ইউরিয়া ও গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রের মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল হাসিমের সভাপতিত্বে মাঠ প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন ব্রি এর ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উদ্যানতত্ত্ববিদ মোঃ মেহেদী মাসুদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া ভুঁইয়া, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান পিন্টু, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফায়জুল ইসলাম ভুঁইয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনসুর আহমেদ, মোঃ ফজলুল ইসলাম এবং স্থানীয় প্রায় দুই শতাধিক কৃষক।
