আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২১:০৯
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সংলাপের জন্য প্রস্তুত। কিন্তু বাকশালী মনোভাবপূর্ণ এ সরকার ক্ষমতা ধরে রাখতে চায়। তাদের প্রতিহতের জন্য প্রস্তুত থাকুন। গত শনিবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে যাত্রা বিরতিকালে তিনি সৈয়দপুরের রাজনৈতিক জেলা বিএনপির নেতা-কর্মীদের সামনে একথা বলেন।