বঙ্গবন্ধু প্রতিশ্রুত মহিপুর থানা বাস্তবায়নের দাবিতে শনিবার সকালে মহিপুর বন্দরে সর্বস্তরের জনগণ মহাসড়ক অবরোধ ও সাংবাদিক সম্মেলন করে। থানা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ ছালাম আকনের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব মোঃ কালিমউল্লাহ। তিনি লিখিত বক্তব্যে বলেন, ১৯৭৩ সালের ২২ ডিসেম্বর পটুয়াখালীর এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহিপুরকে প্রশাসনিক থানায় রূপান্তরিত করার ঘোষণা দেন। ওই জনসভায় তালতলি ও রাঙ্গাবালিকেও থানা করার ঘোষণা দেন। ইতোমধ্যে বর্তমান সরকার তালতলি ও রাঙ্গাবালিকে থানায় রূপান্তরিত করলেও দেশের সর্ববৃহত্ মত্স্য বন্দর মহিপুরকে থানা করা হয়নি। তারা জাতির জনকের অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান।
