আইভী রহমানকে স্মরণ অন্ধ কল্যাণ সমিতির

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২১:১৭
জাতীয় অন্ধ কল্যাণ সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদিকা আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শনিবার সকালে সমিতির পক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দুপুরে মিরপুরস্থ সেকশন-১, সমিতির প্রধান কার্যালয়ে সমিতির জাতীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।-প্রেস বিজ্ঞপ্তি