শাস্তি থেকে মুক্ত হলেন সালাহউদ্দিন কালা

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২২:১৫
দেশের সাবেক ফুটবলার সালাহউদ্দিন কালা বাফুফের শাস্তি থেকে মুক্ত হয়েছেন। গতকাল বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভায় অন্যান্য আলোচনার মধ্যে রহমতগঞ্জের ফুটবল সম্পাদক সালাহউদ্দিন কালাকে বাফুফে আরোপিত তিন বছরের শাস্তি থেকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তিন বছরের শাস্তি পূর্ণ হতে ১০ মাস বাকি ছিল। তার আগেই মুক্তি দেয়া হয়েছে এই ফুটবল কর্মকর্তাকে। পাতানো খেলার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে রহমতগঞ্জের ফুটবল সম্পাদককে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। শাস্তি থেকে মুক্ত হয়ে সালাহউদ্দিন কালা বলেছেন, ‘বাফুফেকে মোবারকবাদ জানাই। আমি বাফুফের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, ‘আমাদের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি বলেছিলেন বাফুফের শাস্তি থেকে মুক্ত হয়ে আসলে ক্লাবে আমার ফুটবল সম্পাদকের পদ ফিরিয়ে দেবেন।’