স্ট্রাইকার ওয়েন রুনিকে নিয়ে চলা স্নায়ুযুদ্ধের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ডেভিড ময়েস আজ রবিবার চেলসির মোকাবিলা করবেন। ওল্ড ট্রাফোর্ডে এটা হবে কোচ ময়েসের প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচ।
ময়েস গত সপ্তাহে লিগ মৌসুমের প্রথম দিনেই সোয়ানসি সিটিকে ৪-১ গোলের ব্যবধানে হারায়। ওই ম্যাচে রবিন ভন পার্সি এবং ড্যানি ওয়েরব্যাক দুটি করে গোল দেন। কিন্তু আজকের প্রতিপক্ষ পর্তুগীজ কোচ হোসে মরিনহোর দলটি এর আগে নিজেদের মাঠে লিগের খেলায় হাল সিটি এবং অ্যাস্টন ভিলাকে হারায়। ইংলিশ লিগের শেষ ১০ ম্যাচের সবকটিতে চেলসি জয় পেলেও আশাবাদী ময়েস। এ ব্যাপারে তিনি বলেন, ‘ওল্ড ট্রাফোর্ডে চেলসির বিপক্ষের ম্যাচটি নিয়ে আমি শিহরিত।’
