মধুমতি ব্যাংককে ব্যবসা পরিচালনা করার জন্য শাখা স্থাপনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সমপ্রতি মতিঝিল শাখা স্থাপনের জন্য এ লাইসেন্স প্রদান করা হয়। শিগগির আনুষ্ঠানিকভাবে ৬৫-৬৬ মতিঝিলস্থ ডিসিসিআই ভবনে নতুন শাখা খুলে ব্যবসায়িক কার্যক্রম শুরু করবে ব্যাংকটি। নতুন এ শাখা হবে মধুমতি ব্যাংকের প্রথম শাখা এবং ব্যাংকের প্রধান শাখা। এর আগে গত ১লা আগস্ট এই ভবনে ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হয়।- প্রেস বিজ্ঞপ্তি
