‘ইট মারলে পাটকেল খেতে হবে’ হবে বলে পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়েছেন জিম্বা-বুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। গত রবিবার এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশদের প্রতি লক্ষ্য করে দেশটির এই বর্ষীয়ান নেতা এসব কথা বলেন।—খবর ডন ডটকমের।
৮৯ বছর বয়সী এই নেতা বলেন, আমাদেরকে হয়রানি করা তাদের উচিত নয়। তারা আমাদের পর্যটন এবং সম্পদের ওপর অবরোধ আরোপ করেছে। যখন আমরা ধৈর্য হারাব তখন আমাদেরও সময় আসবে। আমাদের এখানে অনেক ব্রিটিশ এবং আমেরিকান কোম্পানি আছে। তাদের সাথে আমরা ভাল আচরণ করছি। এসব কোম্পানির ওপর আমরা কোন নিয়ন্ত্রণ বা অবরোধ আরোপ করিনি। কিন্তু যখন সময় আসবে তখন তাদের এ কাজের উচিত শিক্ষা দিয়ে দিব। মুগাবে বলেন, তোমরা আমার ওপর কোনকিছু আরোপ করলে আমিও তোমাদের ওপর তা পুনরায় ফিরিয়ে দিব।
মুগাবের শাসন আরো বাড়ানোর লক্ষ্যে গত মাসে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে ৩৩ বছর ধরে জিম্বাবুয়ে শাসন করে আসা এই নেতা আবারো প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন।
