জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের প্রতিটি চ্যানেলই আয়োজন করেছে বিশেষ বিশেষ অনুষ্ঠানমালার। সেই ধারাবাহিকতায় আজ বিকাল ৮টা ৩৫ মিনিটে বৈশাখী টিভিতে থাকছেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম। একক সংগীত পরিবেশন করবেন তিনি। পাশাপাশি নিজের সংগীত জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনাও বলবেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই বৈশাখির নজরুল আয়োজনের সমাপ্তি ঘটবে।
