ফিরছেন কাজল

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২১:১৪
দুই বছর, তিন বছর পরপর হঠাত্ করেই এসে বলিউডে আলোচনার ঝড় তুলে দেন কাজল। আবারও গত তিন বছর ধরে বলিউডে নতুন কোনো ছবি উপহার দেননি কাজল। কিন্তু ফিরছেন খুব শীঘ্রই। আর এই ফেরার কথা জানিয়েছেন তারই স্বামী ও বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। অজয় বলেন, ‘কাজলের উপর ভিত্তি করেই একটি নতুন গল্প লেখা হচ্ছে। খুব শীঘ্রই এর শুটিং শুরু হবে। কাজল তার মতো করেই বলিউডে হাজির হবে। তার ফেরাটা সবসময়ই তাক লাগানো ছিল, এবারও হবে। এই চলচ্চিত্র নিয়ে আমার চেয়েও বেশি আগ্রহী কাজল।’ উল্লেখ্য, কাজল ‘কুচি কুচি হোতা হ্যায়’ ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলেও ছবিটির শুটিং এখনও শুরু হয়নি।