আগুনের ফুলকি ছুটে

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২১:১৭
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে তারকা আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ‘আগুনের ফুলকি ছুটে’। জাতীয় কবির ৫টি কবিতার একক আবৃত্তি নিয়ে এই অনুষ্ঠান। আবৃত্তি করেছেন ভাস্বর বন্দোপাধ্যায়, শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম, শাকিলা মতিন মৃদুলা, শাহানা রহমান। প্রচার হবে আজ বিকাল ৫টা ২০ মিনিটে।