আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী। জাতীয় কবিকে স্মরণ করে জিটিভি আয়োজনে করেছে বিশেষ অনুষ্ঠানের। জিটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে তথ্য ও বিনোদনমূলক আড্ডানুষ্ঠান এই সন্ধ্যায় ‘আয়োজনে আমন্ত্রণ’। অনুষ্ঠানের আজকের পর্বটি সাজানো হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উত্সর্গ করে। অনুষ্ঠানে কবিকে নিয়ে কথা বলবেন নজরুল গবেষক ও নজরুল সংগীতশিল্পী শাহীন সামাদ। পাশাপাশি তিনি গাইবেন নজরুল সংগীত। সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।
এ ছাড়া রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে এইচ এ এম রাজনের প্রযোজনায় এবং কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায় নজরুল মৃত্যুবার্ষিকীর বিশেষ আবৃত্তি, গান ও আলোচনা অনুষ্ঠান ‘অঞ্জলী লহ মোর’। অনুষ্ঠানে আবৃত্তি, গান ও আলোচনা করবেন নজরুল সংগীতশিল্পী ইয়াকুব আলী ও রেবেকা সুলতানা।
