দৃশ্যকাব্য ‘সুর ও বাণীর মালা’

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২১:২০
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ দৃশ্যকাব্য ‘সুর ও বাণীর মালা’। এই দৃশ্যকাব্যে বিনু চরিত্রে একক অভিনয় করেছেন নাদিয়া। কাজী নজরুল ইসলামের চিঠি কবিতার ভাব অবলম্বনে এই দৃশ্যকাব্যটি তৈরি করা হয়েছে। ‘সুর ও বাণীর মালা’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৮টা ১৫ মিনিটে।