মানসী

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২১:২১
এসএ টিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে নজরুলের বিশেষ নাটক ‘মানসী’। ফেরদৌস হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন—দিলারা জামান, আল মনসুর, সুমাইয়া শিমু, অপূর্ব। এর গল্পে দেখা যাবে—ক্লাসের ফার্স্ট বয় নজরুল ১৯১৭ সালে প্রথম মহাযুদ্ধে সৈনিক হিসাবে ভর্তির জন্য আসানসোল এসডিও-র বাড়ি যান চিঠি আনবার জন্য। কারণ এসডিও-র সুপারিশ ব্যতিরেকে সৈনিক পদে ভর্তির কোনো সুযোগ ছিল না। সেই বাড়িতে এসডিও-র কন্যাকে দেখে নজরুলের ময়মনসিংহের ত্রিশালের নূরজাহানের কথা মনে পড়ে যায়। এস ডি ও-র সাহেব যেহেতু নজরুলকে ভালোমত চেনেন না তাই তিনি নজরুলের এক সময়ের আশ্রয়দাতা পুলিশ সাব-ইন্সপেক্টর কাজী রফিজউল্লাহ সাহেবকে নজরুলের আচরণ জানতে চেয়ে টেলিগ্রাম করেন।