কাঠমান্ডুতে পৌঁছে প্রথম দিন অনেকটা বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ ফুটবল দল। গতকাল থেকে আবার অনুশীলনে নেমেছে ক্রুইফের দল। আর্মি গ্রাউন্ড মাঠে অনুশীলন করেন এমিলি, জাহিদ, ওয়ালি ফয়সালরা। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, ইনজুরিতে থাকা জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম এবং সোহেল রানা হালকা অনুশীলন করেন। ঢাকায় থাকতে খেলোয়াড়দের পায়ে যতটুকু ব্যথা ছিল তা এখন কমতে শুরু করেছে। দলের সাথে ফিজিও এবং ডাক্তার রয়েছেন। তারা চোটগ্রস্ত ফুটবলারদের সারিয়ে তোলার চেষ্টা করছেন। তবে ৩১ আগস্ট শনিবার সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের বিরুদ্ধে। তার আগে মামুনুল ইসলাম পূর্ণ সুস্থ হতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত না। সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ভারত এবং পাকিস্তান।
