মজনুর স্মরণে বিওএ’র আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২১:৫৭
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ও রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রয়াত মরহুম আব্দুল আউয়াল মজনুর আত্মার মাগফিরাত কামনায় রবিবার বিকালে বিওএ’র মিডিয়া সেন্টারে এক দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিওএ’র সহ-সভাপতি মিজানুর রহমান মানু, শেখ বশির আহমেদ, উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, ইমতিয়াজ খান বাবুল, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান, রোয়িং ফেডারেশনের সহ-সভাপতি হাজী খোরশেদ আলম প্রমুখ। স্মরণ সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অন্যান্য ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদকরা এবং ক্রীড়াঙ্গনের সাথে জড়িতরা উপস্থিত ছিলেন। স্মরণ সভায় মরহুমের বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করা হয়। সর্বোপরি মরহুম আব্দুল আউয়াল মজনুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি