অভিজাত পাড়ার সংগঠন গুলশান ইউথ ক্লাব স্পোর্টস কার্নিভালের আয়োজন করেছে। আগামি বুধবার থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাবের মাঠে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে। কার্নিভালে বিভিন্ন খেলাধুলার পাশাপাশি থাকবে ছবি আঁকা এবং সঙ্গিত প্রতিযোগিতা। এব্যাপারে গতকাল বিকালে রমনা টেনিস কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, তামিশনা গ্রুপের সৌজন্যে আয়োজিত কার্নিভালে সহযোগিতা করেছেন ইফতেখার রহমান এবং ইজাব গ্রুপ। গুলশান ইউথ ক্লাবের সভাপতি রাফেজ আলম চৌধুরীসহ সভাপতি হুমায়ুন কবীর, সহ-সভাপতি শওকত হোসেন জীবন এবং সদস্য খালেদ সালাহউদ্দিন বিভিন্ন তথ্য তুলে ধরেন।
