বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস প্রতিবেদক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস পরিচালিত কমনওয়েলথ্ এক্সিকিউটিভ মাস্টার্স অব বিজনেস এডমিনিষ্ট্রেশন এবং কমনওয়েলথ্ এক্সিকিউটিভ মাস্টার্স অব পাবলিক এডমিনিষ্ট্রেশন প্রোগ্রামের ১১তম ব্যাচের ওরিয়েন্টশন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এম.এ. মান্নান শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি প্রো-উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, স্কুল অব বিজনেস এর ডীন প্রফেসর ড. এ.টি.এম. তোফাজ্জেল হোসেন, প্রফেসর ড. মইনুল হোসেন, প্রফেসর ড. মোস্তফা আজাদ কামাল এবং রেজিষ্ট্রার প্রফেসর ড. আবুল হোসাইন আহমেদ ভূঁইয়া।
---
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চালু করেছে ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ’ বিভাগ। প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন মিডিয়া ল্যাব এ শিক্ষার্থীদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। বিভাগের উদ্যোগে নিয়মিত সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে একটি অনলাইন নিউজপেপার প্রকাশের প্রক্রিয়া এগিয়ে চলছে। এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন মিডিয়া হাউসের সঙ্গে সংযোগ করিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়, যাতে তারা সেখান থেকে ব্যবহারিক জ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যতে চাকরির সুবিধা পেতে পারে।
---
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস
ক্যাম্পাস প্রতিবেদক
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ক্যাম্পাসে দুই দিনব্যাপী বাত্সরিক ‘চিত্র প্রদর্শনী ২০১৩’ শুরু হয়েছে। এবছরের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য হচ্ছে ‘বিয়িং লিবারেল’। ইউল্যাব ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান প্রদর্শনীর উদ্বোধন করেন। শিক্ষার্থীদের তোলা ছবি নিয়ে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র শিল্পী প্রফেসর ঢালি আল মামুন। অনুষ্ঠানে সেরা ৩ ছবির জন্য পুরস্কার প্রদান করা হয়। চিত্র প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে, ইউল্যাব প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর এইচ. এম. জহিরুল হক, ইউল্যাব মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের প্রধান প্রফেসর ড. জুড উইলিয়াম হেনিলো, রেজিষ্ট্রার লে. কর্নেল. ফয়জুল ইসলাম (অব.) প্রমুখ উপস্থিত ছিলেন।
---
আশা ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
সম্প্রতি আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিজনেস ক্লাবের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব বাহরাইন-এর ব্যবসা প্রশাসন অনুষদের অধ্যাপক ড. আবু সুফিয়ান। ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল হোসেন-এর সভাপতিত্ত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ। অনুষ্ঠানে আরো বক্তব্য আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অতিরিক্ত পরিচালক শাহজাহান ভুঁইয়া। সেমিনারে ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
