এশিয়ান টিভিতে শিগগিরই শুরু হতে যাচ্ছে প্রতিদিনের নতুন ধারাবাহিক ‘প্রতিপক্ষ’। রিজওয়ান খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আশিষ রায়। এ উপলক্ষে গতকাল দুপুরে এশিয়ান টিভিতে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। নাটকটিতে অভিনয় করেছেন—রাতিন, জীবন আব্বাস উল্লাহ, খালেদা আক্তার কল্পনা, ফেরদৌসী লীনা, বাবুল আহমেদ, নাসিম, রুনা খান, আলভী, শানু, ওবিদ রেহান, সোহান খান, চৈতী, জয়রাজসহ আরও অনেকে।
