নীল রঙের গল্প

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২০:৫৩
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘নীল রঙের গল্প’র ৩য় পর্ব। নাটকটি প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হচ্ছে। জাকারিয়া সৌখিনের রচনায় নাকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আনিসুর রহমান মিলন, নুসরাত ইমরোজ তিশা, আফরান নিশো, নাদিয়া আহমেদ, নিলয়, নওরীন হাসান জেনিম, মিতা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, মানস বন্দ্যোপাধ্যায়, কায়েস চৌধুরী, শিরীন বকুল, কাজী উজ্জ্বল, হাসান আজাদ, নামিরা আহমেদ, মুনিয়া ইসলাম, সেতু, সুমন প্রমুখ। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস-পার্বতী’, নিজামি গানজাভির ‘লাইলী-মজনু’ এবং উইলিয়াম শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’— এই তিন অমর প্রেমকাহিনী অবলম্বনে তৈরি হয়েছে ‘নীল রঙের গল্প’।