ময়মনসিংহে ওয়ার্ল্ডফিসের উদ্যোগে মাছ বিতরণ
ময়মনসিংহ প্রতিনিধি \ ‘হ্যাচারীতে গুণগত মানসম্পন্ন রেণু উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে গতকাল মঙ্গলবার ময়মনসিংহে ওয়ার্ল্ডফিসের উদ্যোগে উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএ আইডি’র অর্থায়নে সিরিয়াল সিস্টেমস ইনিসিয়েটিভ ফর সাউথ এশিয়া ইন বাংলাদেশ সিসার ব্যবস্থাপনায় ময়মনসিংহে হাবে হ্যাচারী মালিকদের মধ্যে বিশুদ্ধ জাতের ৩৫ হাজার তেলাপিয়া ব্রুড মাছ বিতরণ করা হয়েছে।
দশমিনায় পোনা অবমুক্তকরণ
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালীর দশমিনা উপজেলার ছ’টি ইউনিয়নের ১৮টি জলাশয়ে উপজেলা মত্স্য অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার পোনা অবমুক্তকরণ সম্পন্ন করা হয়। প্রাতিষ্ঠানিক জলাশয়, জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত ও প্লাবনভূমিসহ ১৮টি জলাশয়ে পোনা অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন, জেলা মত্স্য অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম।
বেগমগঞ্জে গৃহবধূর আত্মহত্যা
চৌমুহনী(নোয়াখালী) সংবাদদাতা \ বেগমগঞ্জ উপজেলার রমজান বিবির বাজারের পাশে দরবেশপুরে গৃহবধূ এক সন্তানের জননী রেহানা (২০) সোমবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তার স্বামী সাইফুল ইসলাম (২৫) স্থানীয় একটি গেরেজে কাজ করে। আত্মহত্যার দিন রেহানার মা রেহানাকে বাপের বাড়ি থেকে এনে দিয়ে যায়। আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।
গোবিন্দগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার ৪২তম বাংলাদেশ স্কুল মাদ্রাসার গ্রীষ্মকালীর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় হাইস্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী।
মৌলভীবাজার নারী উন্নয়ন ফোরামের কর্মশালা
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউ, জেড,জি,ডি,পি) স্থানীয় সরকার বিভাগ সহযোগিতায় মৌলভীবাজারে নারী উন্নয়ন ফোরাম গঠনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালক স্থানীয় সরকার সিলেট ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সিলেট গৌতম কুমার ঘোষ।
মহাদেবপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মহাদেবপুর উপজেলার বিষনাথপুর গ্রামের পাশের একটি মাঠ থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাত এক ব্যক্তির (৪৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। মহাদেরপুর থানার ওসি এনায়েত উদ্দিন জানান, এলাকার কৃষকরা ওই মাঠে কাজ করতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে । থানায় সংবাদ দিলে বেলা ১১ টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
মিঠাপুকুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা\ মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মভূমি মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে আদর্শ মানব উন্নয়ন সংস্থা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে গতকাল অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেলওয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজ সেবক আতাউর রহমান চৌধুরী, মাহবুবার রহমান, প্রভাষক হারুন-অর-রশীদ, এনজিও কর্মকর্তা গৌতম দে কুমার, ইউপি সদস্যা প্রতিবন্ধী মাজেদা বেগম, অভিভাবক খলিলুর রহমান ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নাসরিন দিলারা আফরোজ পল্লবী প্রমুখ।
কটিয়াদীতে বাল্য বিবাহ করায় বরের কারাদণ্ড
কটিয়াদী সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে গনের গাঁও চুনকি পাড়া গ্রামে বাল্য বিবাহ করার দায়ের সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত ইউএন ও মাহমুদ হাসান বর রাসেল মিয়াকে (২০) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। মঙ্গলবার পুলিশ তাকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে। জানা যায় উক্ত গ্রামে মুনসুর উদ্দিনের কন্যা সালমা বেগমের (১৩) সহিত একই গ্রামের মোতালেব মিয়ার পুত্র রাসেল মিয়ার সহিত গোপনে বিবাহ সম্পন্ন করে।
কাউখালীতে মহিলা পরিষদের উদ্বুদ্ধকরণ সভা
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা\ পিরোজপুরের কাউখালীতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে এবং কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় সাংগঠনিক সচেনতার বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলের তরুণীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। জাহানুর বেগমের সভাপতিত্বে মহিলা পরিষদের কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুনন্দা সমাদ্দার, অধ্যক্ষ রতন কুমার ঘোষ।
মুরাদনগর বিএনপি’র ২১ নেতাকর্মী হাজতে
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ পুলিশের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকারসহ মুরাদনগর উপজেলা বিএনপির ২১ নেতাকমীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সোমবার আসামিরা কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন মঞ্জুরের প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
কিশোরগঞ্জ সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি \ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত এককালীন অনুদানের চেক বিতরণ উপলক্ষে গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আজহার আলী মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামিল আহমদ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, বিশিষ্ট শিক্ষাবিদ আবু খালেদ পাঠান প্রমুখ।
মিঠাপুকুরে ওয়ার্ল্ডফিসের স্টেকহোল্ডার কর্মশালা
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত সিরিয়াল সিস্টেমস ইনিশিয়েটিভ ফর সাউথ এশিয়া ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ডফিসের উদ্যোগে গতকাল সোমবার উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সীসা-ওয়ার্ল্ডফিস রংপুরের হাব ম্যানেজার ডঃ মোঃ নাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা মত্স্য কর্মকর্তা রওশনারা বেগম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা দীপক কুমার পাল প্রমুখ।
রূপগঞ্জে আওয়ামী লীগের আলোচনা সভা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ রূপগঞ্জে উপজেলা আওয়ামী লীগ গত সোমবার আলোচনা সভার আয়োজন করে। এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মশিউর রহমান তারেক। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, আওয়ামী লীগ নেতা ডাঃ শওকত আলী, আব্দুল আজিজ, মুন্সি আব্দুল মান্নান, যুবলীগ নেতা ফারুক হাসান, শ্রমিক লীগ নেতা মতিউর রহমান আকন্দ প্রমুখ।
মদনে লাইফ এনজিওর পিএফটির সভা
মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ গত সোমবার জেলার মদন উপজেলায় লাইফ এনজিওর উদ্যোগে দিনব্যাপী পিএফটির কমিটির সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য পরিদর্শক আব্দুল গাফারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন এনজিওর ম্যানেজার মোতাহার হোসেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক, পৌর কাউন্সিলর বদরুল আলম, সাংবাদিক মো.ইউসুফ আলী তালুকদার প্রমুখ।
রায়পুরে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ গত সোমবার রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড রায়পুর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির ওপর এক আলোচনা সভা হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক জসিমউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, উপজেলা কৃষি কর্মকর্তা ড. একেএম শামীম আলম। ব্যাংক হতে ২শ’ জন নারী-পুরুষকে ফলদ ও বনজ গাছ বিনামূল্যে প্রদান করা হয়।
বানারীপাড়ায় সার্বজনীন মন্দিরের কমিটি গঠন
বানারীপাড়া(বরিশাল)সংবাদদাতা \ বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরের কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দেবাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা বেনীলাল দাস গুপ্ত বেনু, সাবেক কাউন্সিলর গৌতম সমদ্দার, প্রভাষক পরিতোষ মিস্ত্রী, শিক্ষক বাদল কৃষ্ণ সাহা, আশীষ রঞ্জন ঘোষ প্রমুখ।
বিরামপুরে ফলদ বৃক্ষমেলা শুরু
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে সোমবার (২৬ আগস্ট) থেকে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। ২০টি স্টলসমৃদ্ধ এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. আজিজুল হক চৌধুরী। এ উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে ইউএনও মোছাঃ রোখছানা বেগমের সভাপতিত্বে ফলদ বৃক্ষ রোপণের গুরুত্ব, রোপণ কৌশল, পরিচর্যা ও বালাই ব্যবস্থাপনার উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ শাহ আলম।
নাঙ্গলকোটে প্লাবন ভূমিতে পোনা অবমুক্ত
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে মুক্ত জলাশয় ও প্লাবন ভূমিতে পোনা মাছ অবমুক্ত কর্মসূচির আওতায় গত সোমবার উপজেলার পুটিজলা ও পরকরা জলাভূমিতে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ, মত্স্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুস ছাত্তার, মত্স্য কর্মকর্তা কাজী মোজাম্মেল হক প্রমুখ।
বানিয়াচংয়ে সমন্বিত উন্নয়ন কর্মসূচির কর্মশালা
বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা \ বানিয়াচংয়ে সমন্বিত উন্নয়ন কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এনজিও ব্র্যাকের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন ব্র্যাকের কর্মকর্তা মহসিনউদ্দিন ফখরুল আলম, মতিউর রহমান, আবুল কালাম প্রমুখ।
খানসামায় বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরের খানসামা উপজেলায় বিদ্যুতের নতুন লাইন সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। গতকাল মঙ্গলবার ইছারত আলী পাড়া ও বটতলীবাজারে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবু চিত্তরঞ্জন রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলাম, দি ্পবিস-১’র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী লায়ন প্রমুখ।
কালিয়াকৈরে প্রতিবন্ধীদের মঝে সুদমুক্ত ঋণ
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত মোতাবেক কালিয়াকৈর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, অজিত কুমার সাহা প্রমুখ।
গলাচিপায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই বিতরণ
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড অ্যাকসেস এনহান্সমেন্টের মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঠ অভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় গলাচিপা উপজেলার আটখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ব সাহিত্য সংস্থার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মির্জা সালাউদ্দিন, বিশেষ অতিথি গলাচিপা থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল, সাবেক অধ্যাপক পরিমল দত্ত প্রমুখ।
বাগেরহাটে ৬৬ চাষীর মাঝে অনুদান
বাগেরহাট প্রতিনিধি ও চিতলমারী সংবাদদাতা \ বাগেরহাটের ফকিরহাট ব্র্যাক কৃষি খাদ্য নিরাপত্তা কর্মসূচির উদ্যোগে গত সোমবার ব্র্যাক ফকিরহাট লকপুরের ছোট খাজুরা ব্লকের মোট ৬৬ জন চাষীকে অনুদান প্রদান করা হয়। ফকিরহাট ব্র্যাক কৃষি খাদ্য নিরাপত্তা কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক আবু হাসানের সভাপতিত্বে অনুদান প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন।
কাশিয়ানীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২
কাশিয়ানী সংবাদদাতা \ কাশিয়ানী সদর বাজার বাসষ্ট্যান্ড থেকে একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ দুুইযুবককে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ ডিবি পুলিশ । ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধায় বাসষ্টান্ডের একটি পান দোকানের সামনে থেকে আলফাডাঙ্গা থানার নোয়াপাড়া গ্রামের আবুল কালামের ছেলে আবুু হানিফ ও বোয়ালমারী থানার সহস্রাইল গ্রামের বাকিয়ার মোল্যার ছেলে জামিনুর মোল্যাকে সহ গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জ ডিবির এস আই রথিন্দ্রনাথ জানান, গ্রেপ্তারকৃতরা এলাকার বহু অপরাধের হোথা ও অস্ত্র চোরাচালান চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
