লাইবেরিয়ায় চলতি বছর বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় ২৫ হাজার শিক্ষার্থীর একজনও পাস করেনি। তাই প্রথমবর্ষের কোন শিক্ষার্থী ছাড়াই নতুন শিক্ষাবর্ষ শুরু করতে যাচ্ছে দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লাইবেরিয়া।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রবল উত্সাহ ও ইংরেজি বিষয়ে মৌলিক জ্ঞানের অভাবে পরীক্ষার ফলাফলে এই বিপর্যয় হয়েছে। দুইটি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিতে এমন ফল বিপর্যয়ে হতাশ দেশটির শিক্ষামন্ত্রী। এদিকে শান্তিতে নোবেলজয়ী লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ স্বীকার করেছেন, দেশটির শিক্ষাব্যবস্থা এখনও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এর উন্নয়নে আরো কাজ করা প্রয়োজন। প্রায় এক দশক আগে দেশটিতে গৃহযুদ্ধের অবসান হয়েছে। ফলে এর ধকল কাটিয়ে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি।
