পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবিরে সোমবার ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় এদিন পূর্ব নির্ধারিত শান্তি আলোচনা বাতিল করে দিয়েছে ফিলিস্তিনি আলোচকরা। এমন একটি ঘটনার প্রতিবাদ করতেই তারা এ ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানান দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় নিহতদের মধ্যে জাতিসংঘের একজন কর্মীও ছিল। হামলায় আরো ২০ জন আহত হয়। এদের ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
ফিলিস্তিন প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ বলেছেন, এই ঘটনা প্রমাণ করে আমাদের জনগণের জন্য আন্তর্জাতিক প্রতিরক্ষা কতটা কার্যকরি ও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী রামি বলেন, ইসরাইলি বাহিনী প্রায়ই ফিলিস্তিন শাসিত অঞ্চলে প্রবেশ করে আমাদের লোকদের গ্রেফতার করে। এদিকে দীর্ঘ বিরতির পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ গত মাসে শান্তি আলোচনা পুনরায় শুরু করেছে।
