উত্তর মুগদায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২১:৫২
রাজধানীর উত্তর মুগদায় ইদানীং বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। ফলে স্কুল শিক্ষার্থীদের প্রায়ই বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। ভুক্তভোগীরা জানায়, স্কুলে যাতায়াতের সময় রাস্তায় এলোমেলোভাবে ঘুরে বেড়ানো এসব কুকুর ছেলে-মেয়েদের তাড়া করে। মঙ্গলবার উত্তর মুগদার একটি কিন্ডার গার্টেনের সামনে তেমনি একদল কুকুরের আক্রমণের শিকার হয় মাহি করিম নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র। এ সময় সে দৌড়ে অল্পের জন্য রক্ষা পায়। এ ব্যাপারে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।