সিঙ্গাপুরে রাষ্ট্রপতির চক্ষু পরীক্ষা

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২১:৫২
রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টারে চক্ষু পরীক্ষা করিয়েছেন। সিঙ্গাপুর থেকে পাওয়া খবরে জানা গেছে, গতকাল সেখানকার ন্যাশনাল আই সেন্টারে রাষ্ট্রপতির ফলোআপ চক্ষু পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার রাষ্ট্রপতি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি সাতদিনের সফরে রবিবার সকালে সিঙ্গাপুর পৌঁছান। রাষ্ট্রপতি ৩১ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।