আজকের অনুষ্ঠান

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২১:৫৪
বুধবার জিয়া নাগরিক ফোরাম ঃ ‘শহীদ জিয়ার প্রতিষ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক সংকট নিরসনে আগামী সংসদ নির্বাচন পদ্ধতি’ শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে। প্রাথমিক শিক্ষক সমিতি ঃ প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা, সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নতিকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ, সকাল সাড়ে ১০টা, কেন্দ্রীয় শহীদ মিনারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ঃ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিদর্শন করবেন, সকাল ৮.৪৫ মিনিটে। ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট ঃ ৭ম জাতীয় সম্মেলন, সকাল ১০টা, নীলক্ষেত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী মিলনায়তনে। আওয়ামী সমবায় লীগ ঃ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, বিকাল ৪টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঃ নিম্নতম মজুরি ৮ হাজার টাকার দাবিতে গোলটেবিল বৈঠক, সকাল ১১টা, পুরানা পল্টন মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে।