মিউজিক ভিডিওতে গেইল

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২২:০০
গেল বছর ক্রিকেট মাঠে ‘গ্যাংন্যাম’ স্টাইলে নেচে সবার নজর কাড়েন ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ওপেনার ক্রিস গেইল। শেষ পর্যন্ত তার ঐ নাচ ভিডিও আকারে বাজারে ছাড়ে একটি মিডিয়া প্রতিষ্ঠান। তবে এবারই প্রথম নাচ-গানের সংমিশ্রণে চলতি মাসের শেষে বাজারে আসছে গেইলের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন মাত্র ৩০ সেকেন্ডের। বলিউড জনপ্রিয় প্রতিষ্ঠান হাম্মা-হাম্মা বাজারে আনছে গেইলের এই ছোট বিজ্ঞাপনটি। ব্যাট হাতে চার-ছয় এবং বল হাতে উইকেট নেবার আনন্দটা ক্রিকেট মাঠে একটু অন্যভাবেই করে থাকেন গেইল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বিশেষ-বিশেষ কিছু নাচের প্রতিকৃতি মাঠে দেখান তিনি। গেল বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গেইলের কাছ থেকে একটি নাচের বাস্তব চিত্র দেখলো ক্রিকেট বিশ্ব। তার সেই নাচটি শেষ পর্যন্ত চলে আসে মিডিয়া জগতে। গেইলের ঐ নাচটিকে নকল করেই ভিডিও আকারে বাজারে ছাড়ে মিডিয়া জগতের নামকরা একটি প্রতিষ্ঠান। আর তাতে ব্যাপক সাড়াও পাওয়া যায়। ইউটিউব-ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ নাচটি দেখার জন্য উপচে পড়ে ক্রিকেট ভক্তরা। তবে এবার নিজেই পর্দায় আসছেন গেইল। তবে কোন গানের ভিডিও-তে নয়। ছোট একটি বিজ্ঞাপনে। বলিউড জনপ্রিয় প্রতিষ্ঠান হাম্মা-হাম্মা বাজারে আনছে গেইলের ছোট বিজ্ঞাপনটি। একটি সূত্র থেকে জানানো হয়, ‘গেল বছরের মে মাসে আইপিএল চলাকালীন গেইলকে দিয়ে ছোট একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। মাত্র ৩০ সেকেন্ডের এই বিজ্ঞাপনটি চলতি মাসের শেষে চালানো হবে কমার্শিয়াল বিজ্ঞাপনের বিরতিতে। এটির ডাইরেক্টর উজার খান। বিজ্ঞাপনটিতে খুব অল্প সময়ে হিন্দিতে হাম্মা-হাম্মা বলে গান গেয়েছেন ও নেচেছেন তিনি।’ - বাসস