জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২২:০১
স্বরূপকাঠিতে প্রতিযোগিতার মহিলা হ্যান্ডবলে ইদিলকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় ইদিলকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৪-০ গোলে সুটিয়াকাঠি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নীলফামারী মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। এই আয়োজনে ফুটবল প্রতিযোগিতায় চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়, হ্যান্ডবল বালক বিভাগে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়, হ্যান্ডবল বালিকা বিভাগে ডোমার বালিকা বিদ্যা নিকেতন, কাবাডি বালক বিভাগে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়, কাবাডি বালিকা বিভাগে পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।—ডোমার (নীলফামারী) সংবাদদাতা লোহাগাড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শাহপীর পাইলট স্কুল। গতকাল মঙ্গলবার শাহপীর পাইলট স্কুল ও বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান। নির্ধারিত সময়ের খেলা ১-১ অমীমাংসিত থাকার পর ট্রাইবেকারে ৪-২ গোলে লোহাগাড়া শাহপীর পাইলট স্কুল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।—লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা