নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ১৯:৪৫
অত্যন্ত আনন্দঘন পরিবেশে গত ২৪ আগস্ট সকালে কসবা উপজেলার কুটি মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপত্তিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল। প্রধান বক্তা ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থী সানজিদা জাহান ইমা’র পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, দিপীকা রাণী দেবনাথ, সাবরিয়া জাহান উর্মি, তাসমিনা জাহান পদ্ম, সানজিদা জাহান ইমা, ইফাত সাদিয়া মীম, আয়েশা আক্তার, রাবেয়া বিনতী মমিনের নেতৃত্বে দলীয় সংগীত ও কলেজ অধ্যক্ষ নবীনেওয়াজ ভূইয়া। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা কলেজ প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ বলেন, ‘পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।’ তিনি কলেজে আগত নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন শিক্ষার উন্নয়ন ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। তিনি জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারকে কলেজের উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন।’