‘প্রতিদানের উপাখ্যান’ মঞ্চস্থ

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ১৯:৪৭
বানারীপাড়ায় নতুন মুখ কথা কলি থিয়েটারের উদ্যোগে শিশুতোষ নাটক ‘প্রতিদানের উপাখ্যান’ মঞ্চস্থ করা হয়। গত ২৫ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সৈয়দ এজেড মোরশেদ আলী। নতুন মুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি সাংবাদিক এস মিজানুল ইসলাম, ব-বর্গীয় থিয়েটারের পরিচালক রিয়াজ মেহমুদ, অনুশীলন সাংস্কৃতিক নিকেতন সোসাইটির পরিচালক শামিম আকন প্রমুখ। নাটকের নির্দেশনায় ছিলেন জুলকার নাঈন সৌরভ ও খাইরুল ইসলাম। অভিনয়শিল্পীরা হলেন হূদয়, স্বর্ণা, অনিক, অভিজিত্, স্বাধীন, মৃদুলা, আবু বকর, লিজা, কাজল রেখা, হিমালয় প্রমুখ।