জন্মদিন : নাদিয়া

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ১৯:৫৫
একটা সময় ছিল যখন বিটিভি’র নতুন কুঁড়ি প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসত আগামী দিনের তারকা। আর বিটিভি’র সেই প্লাটফর্ম থেকে বেরিয়ে যারা তাদের প্রতিভা আর সামর্থ্যের জোরে যারা বর্তমান সময়ের সাংস্কৃতিক অঙ্গনে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছেন তাদেরই একজন নাদিয়া। নতুন কুঁড়িতে নৃত্য বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করলেও পরবর্তী সময়ে নাদিয়া নিজেকে সম্পৃক্ত করে তোলেন মডেলিং ও অভিনয়ের সাথেও। এ ক্ষেত্রে ‘পন্ডস’-এর মতো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মডেলিং নাদিয়াকে খুব দ্রুতই পরিচিত করে তোলে সকল শ্রেণীর দর্শকদের কাছে। একে একে তিনি কাজ করেন মেরিল শ্যাম্পু, ওয়ালটন ফ্রিজ এবং তিব্বত ট্যালকম পাউডারের মতো বেশ কয়েকটি জনপ্রিয় পণ্যের বিজ্ঞাপনে। তবে গত কয়েক বছরে নাদিয়ার জনপ্রিয়তার সবচেয়ে বড় অধ্যায় নিঃসন্দেহে তার অভিনয়। আর এই সময়ের মাঝে ‘ভালোবাসা ডট কম’, ‘সুখনগর অ্যাপার্টমেন্ট’, ‘ছেঁড়াপাতা’, ‘ছায়া কায়া’, ‘বিড়ালের অপরাধ’, ‘নায়ক-নায়িকা’, ‘মাইক মাস্টার’, ‘দৃষ্টিদান’, ‘সোয়া পাঁচ আড়াই লেন’, ‘বিজলি মহল্লা’সহ অসংখ্য দর্শকনন্দিত নাটকে অভিনয় করেন তিনি। আজ ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। আর তাই ‘আনন্দ বিনোদন’-এর পক্ষ থেকে তার জন্য রইল জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। এ সপ্তহে আরও যাদের জন্মদিন ৩০ আগস্ট :তানভিন সুইটি, নাদিয়া, ক্যামেরন ডায়াজ ৩১ আগস্ট :ক্রিস টাকার ০১ সেপ্টেম্বর :মুস্তফা মনোয়ার, আফজাল শরীফ ০২ সেপ্টেম্বর :সালমা হায়েক, সৈয়দ শুভ্র, শাকিব খান ০৩ সেপ্টেম্বর :শক্তি কাপুর ০৪ সেপ্টেম্বর :বিয়োন্স নোয়েলস, ঋষি কাপুর, আদেশ শ্রী বাস্তব ০৭ সেপ্টেম্বর :শাইখ সিরাজ, আবুল হায়াত।