সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা
‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা’ ১৫ আগস্ট মুক্তি পায়। এতে অভিনয় করেছেন, অক্ষয় কুমার, সোনাক্ষি সিনহা, ইমরান খানসহ আরও অনেকে। অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবি এটি। মুক্তির সাথে সাথে টপচার্টের শীর্ষে উঠে গেছে সিনেমাটি।
ইলিসিয়াম
পৃথিবীকে বাঁচানোর যুদ্ধে নেমেছেন হলিউডের অনেক তারকারাই। টম ক্রুজ, উইল স্মিথের স্রোতে গা ভাসালেন ‘বর্ন’ খ্যাত তারকা ম্যাট ডেমন। সম্প্রতি ‘ইলিসিয়াম’ সিনেমাটিতে একই মিশন নিয়ে পৃথিবীতে আসেন তিনি। মুক্তির সাথে সাথেই এই সাইন্স ফিকশন সিনেমাটি উঠে পড়েছে টপচার্টে। বেশ ভালোই ব্যবসা করছে সিনেমাটি।
বলিউড টপচার্ট
ওয়ানস আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা
অক্ষয় কুমার, ইমরান খান, সোনাক্ষি সিনহা
চেন্নাই এক্সপ্রেস
শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন
ভাগ মিলখা ভাগ
ফারহান আখতার, সোনম কাপুর
বিএ পাস
শিল্পা শুকলা, রাজেশ শর্মা
বাজাতেই রহো
বিশাখা সিং, তুষার কাপুর
হলিউড টপচার্ট
দ্য বাটলার
অপরাহ উইনফ্রে, মারিয়া ক্যারি, জেন ফন্ডা
উই আর দি মিলার
জেনিফার অ্যানিস্টন, জ্যাসন স্যুডেইকিস, এমা রবার্টস
ইলিসিয়াম
ম্যাট ড্যামন, জোডি ফস্টার
প্লেনস
প্রিয়াংকা চোপড়া, ড্যান কুক, ভ্যাল কিলমার
কিক অ্যাস ২
অ্যারন টেইলর জনসন, ক্লাউডিয়া লি, মরিস চেস্ট নাট
