টানা ১ মাসের শুটিংয়ে থাইল্যান্ডে জায়েদ

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২০:০৯
এই সময়ের চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত চিত্রনায়ক জায়েদ খান মাত্র কিছুদিন আগে ১ মাসের ট্যুরে গিয়েছিলেন মালয়েশিয়া। সেখানে ১টি ছবির শুটিং প্রায় শেষ করে ফিরেন তিনি। ফিরেই ব্যস্ত হয়ে পড়েন সোহেল রানা পরিচালিত ‘অদৃশ্য শত্রু’ ছবির শুটিং নিয়ে। আবার যেতে হচ্ছে বিদেশ সফরে, উদ্দেশ্য শুটিং। টানা এক মাসের সফরে থাইল্যান্ড যাচ্ছেন এই তারকা। আগামীকাল এই সফর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। জাবু আজাদ পরিচালিত ‘অপরাধী বাদশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্যই থাইল্যান্ডের এই সফর। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন নবাগতা কলি। আরও অভিনয় করবেন মিশা সওদাগর, ইলিয়াস কোবরা, সুচরিতা প্রমুখ। জায়েদ খান জানান, শুটিং শেষে আগামী ১ অক্টোবর ঢাকায় ফিরবেন তিনি। তিনি আরও জানান, ‘দাবাঙ’ ও ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবি দুটির সেন্সর সম্পন্ন হয়েছে। আসছে ঈদের আগেই মুক্তি পাবে একটি ছবি।