একটা সময় র্যাম্প মডেলিংয়ে ব্যাপক খ্যাতি ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। সেই র্যাম্প মডেলিং থেকেই আজকের বলিউডি প্রিয়াঙ্কা চোপড়া। আজও তাকে মাঝে মাঝেই হাঁটতে হয় র্যাম্পের সেই সরু পথে। যার ক্যারিয়ারই শুরু র্যাম্প দিয়ে, সেই তারকাই আজ বলছে র্যাম্পে হাঁটতে নাকি তার অসম্ভব ভয় লাগে। এই কথা শুনলে অনেকেই হয়তো অবাক হবে। অবাক হলেও সত্য, সম্প্রতি ‘লাকমি ফ্যাশন উইক’-এ র্যাম্পের স্টেজ মাড়াতে হয় তাকে। শো শেষে প্রিয়াঙ্কা বলেন, ‘র্যাম্পে হাঁটতে আমার অনেক ভয় লাগে, বিশেষ করে যখন এই ধরনের আন্তর্জাতিক কোনো শো হয়।’ এই শো’তে দর্শকদের সামনে আসার আগে প্রিয়াঙ্কাকে তার অনেক বন্ধুরা সাহস দিয়েছে, অনেকে আবার টিপসও দিয়েছে স্টেজে কীভাবে হাঁটতে হবে। এই শোতে আরও র্যাম্প করেছেন বিপাশা বসু, লারা দত্ত প্রমুখ।
