জন্মদিন

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২০:২৭
মাইকেল জ্যাকসন :পপ সম্রাট। সংগীতশিল্পী, নৃত্যশিল্পী এবং সুরকার। ১৯৮০’র দশকে তিনি বিশ্বব্যাপী সংগীত শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। তিনিই প্রথম সংগীতশিল্পী যিনি এমটিভিতে এত জনপ্রিয়তা পান। বলা হয়, তার গাওয়া গানের ভিডিওর মাধ্যমেই এমটিভির প্রসার ঘটেছিল। গানের তালে তালে মাইকেলের নাচের কৌশলগুলোও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ২০০৯ সালের ২৫ জুন তিনি মৃত্যুবরণ করেন। আজ প্রয়াত এই গুণী শিল্পীর শুভ জন্মদিন।