চলচ্চিত্রে অর্ষার অভিষেক

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:১০
টিভি অনুষ্ঠান নির্মাতা শামীম আরা নীপা’র চলচ্চিত্র ‘মহুয়া মঙ্গল’-এ অভিনয় করছেন লাক্স তারকা অর্ষা। লাক্স সুন্দরী রিয়েলিটি বিজয়ের পর বেশ কিছু আলোচিত নাটকে অভিনয় করে প্রশংসিত হন তিনি। কয়েক বছরের ক্যারিয়ারে এই প্রথমবারের মতো কোন চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। অর্ষা’র বিপরীতে থাকছেন এক উঠতি গায়ক। তবে একেবারে অভিনয় না জানা কাউকে নিয়ে নতুন এক্সপেরিমেন্ট করছেন নির্মাতা। আগামী জানুয়ারি থেকে এই চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হবার কথা রয়েছে।