প্রস্টেট ঠিক রাখা পঞ্চাশোর্ধ্ব পুরুষের জন্য অত্যন্ত জরুরি। কারণ এ বয়সে বেশিরভাগ পুরুষের কম-বেশি প্রস্টেটের সমস্যা থাকে। আর এ ক্ষেত্রে প্রস্টেটের স্বাস্থ্য রক্ষায় আমাদের দৈনন্দিন খাদ্য তালিকা নির্বাচন জরুরি। কারণ অনেক ফুড আছে যা প্রস্টেট সমস্যাকে বাড়িয়ে দেয়। এসব খাবারের কিছু তথ্য এখানে দেয়া হলো:
রেড মিট ও প্রক্রিয়াজাত মাংস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এটা প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। নন অর্গানিক মিট যেমন: বিফ, ল্যাম্ব পোল্ট্রির বৃদ্ধির জন্য হরমোন, এন্টিবায়োটিকস ও স্টেরয়েড ব্যবহার করা হয়। যা প্রস্টেটের স্বাস্থ্য ও সার্বিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ও ডেয়ারি প্রডাক্টস প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। যদিও টমেটোর লাইকোপেন প্রস্টেটের জন্য ভালো।
কিন্তু বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, প্রক্রিয়া জাত টমেটো প্রডাক্ট যা বোতল বা কৌটায় থাকে তা প্রস্টেটের জন্য ভালো নয়, এটা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। পপকর্ন স্বাস্থ্যের জন্য ভালো। এতে ফাইবার থাকে; কিন্তু মাইক্রোওয়েভ পপকর্ন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। নন অর্গানিক আলু থেকে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। কারণ এসব আলু উত্পাদনে পোস্টিসাইডসহ নানা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়। ফ্রেন্স ফ্রাই ও পটেটো চীপস থেকে ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
