রাজধানীর কাওরান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে বাসের ধাক্কায় একুশে টেলিভিশনের প্রকৌশলী আলীমুজ্জামান (৪০) নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলীমুজ্জামান একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা প্রকৌশলী। গতকাল রাত ৮টায় ডিউটি শেষে বাসায় যাওয়ার জন্য তিনি অফিস থেকে বের হন। সার্ক ফোয়ারা মোড়ে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, গতকাল দুপুরে মতিউর রহমান নামে এক ব্যক্তি গাবতলী আন্ডারপাসের পাশে দাঁড়িয়ে পরিচিত এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় ঈগল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিকালে তিনি মারা যান। মতিউর রহমান দারুস সালামের বসুপাড়ার তৃতীয় কলোনির ১৫/ই নম্বর বাসায় থাকতেন।
