শিশু বিষয়ক রিপোর্টিংয়ে নৈতিকতা অনুসরণ করা প্রয়োজন

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:১৩
শিশু অধিকার ও শিশু বিষয়ক সংবাদ প্রচারে সংবাদকর্মীদের সচেতন করতে নীতিমালা থাকা প্রয়োজন বলে একমত পোষণ করেন দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের সিনিয়র সাংবাদিকগণ। পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী হত্যার ঘটনায় প্রচারিত সংবাদের প্রেক্ষিতে গত সোমবার এমআরডিআই এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সভায় বক্তারা বলেন, শিশু বিষয়ক সংবাদ প্রচার ও তাদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ নৈতিকতা অনুসরণের বিষয়ে নিজেদের ক্রমাগত সচেতন করা সংবাদ কর্মীদের দায়িত্ব। কোনিট ‘জনস্বার্থ’ এবং কোনিট ‘গণদাবি’ তা সংবাদকর্মীদের সাবধানতার সাথে অনুধাবন করতে হবে। অফিসিয়াল মাধ্যম থেকে পাওয়া তথ্য পুনঃনিরীক্ষণ ছাড়া প্রচার/ প্রকাশ উচিত কিনা তা বিবেচনা করতে হবে। তারা বলেন, পুনঃনিরীক্ষণ প্রতিবেদনকে আরো বিশ্বাসযোগ্য করে তোলে। সভায় মঞ্জুরুল আহসান বুলবুল, প্রধান সম্পাদক ও সিইও, বৈশাখী টেলিভিশন; ফরিদ হোসেন, ব্যুরো চিফ, এপি, বাংলাদেশ; ইনাম আহমেদ, ডেপুটি এডিটর, দ্য ডেইলি স্টার; কুররাতুল-আইন-তাহমিনা এডভাইজার (নিউজ) দৈনিক প্রথম আলো; আরিফা শারমিন, কমিউনিকেশন ম্যানেজার, ইউনিসেফ, বাংলাদেশ; রেজওয়ানুল হক, চিফ নিউজ এডিটর, মাছরাঙা টিভি; জাহিদ নেওয়াজ খান, নিউজ এডিটর, চ্যানেল আই; জ, ই মামুন, হেড অব নিউজ, এটিএন বাংলা; প্রণব সাহা, এডিটর, আউটপুট, এটিএন নিউজ; এসএম আকাশ, নিউজ এডিটর, এনটিভি; আশিস সৈকত, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক ইত্তেফাক; শুকান্ত গুপ্ত অলক, যুগ্ম সম্পাদক, দেশ টিভি; শওকত হোসেন মামুন, নিউজ এডিটর, দৈনিক প্রথম আলো; শাহরিয়ার খান, ডেপুটি এডিটর, দ্য ডেইলি স্টার এবং হাসিবুর রহমান, নির্বাহী পরিচালক, এমআরডিআই গোলটেবিলে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাত্তর টিভির পরিচালক, বার্তা সৈয়দ ইশতিয়াক রেজা। -প্রেস বিজ্ঞপ্তি